১. পেজ / অনলাইন শপ সাজানো
আপনার ফেসবুক পেজ বা অনলাইন শপ পেশাদারভাবে সাজিয়ে দেই — প্রোফাইল ও কভার ছবি, পরিচিতি, পণ্যের সুন্দর সাজ — যাতে কাস্টমার প্রথম দেখাতেই বিশ্বাস করে।
অনলাইন ব্যবসা হোক, অফিস হোক, স্কুল-কলেজ কিংবা ক্লিনিক — হিসাব, লেখা, মার্কেটিং, ভিডিও, কাস্টমারের জবাব: প্রতিষ্ঠানের দৈনন্দিন সব কাজ Wisila করে দিবে। আপনি শুধু ছবি পাঠান বা এক ট্যাপে কাজ বেছে নিন, বাকিটা আমাদের দায়িত্ব।
লিখতে বা বলতে না পারলেও চলবে — একটা বোতাম চাপা আর একটা ছবিই যথেষ্ট।
ছোট দোকান থেকে বড় কোম্পানি, স্কুল থেকে হাসপাতাল — যে প্রতিষ্ঠানই হোক, তার দৈনন্দিন কাজের থিম এখানে আছে।
পেজ, পোস্ট, অর্ডার আর হিসাব — দোকানের পুরো অনলাইন কাজ।
হিসাব, HR, প্রশাসন, মার্কেটিং — অফিসের সব বিভাগের কাজ।
নোট, রুটিন, নোটিশ আর ছাত্রছাত্রীদের পড়ার সাহায্য।
লেকচার নোট, গবেষণার সারসংক্ষেপ আর প্রশাসনিক কাজে সাহায্য।
অ্যাপয়েন্টমেন্ট, রোগীর ফলো-আপ আর কাগজের কাজ।
প্রকল্পের হিসাব, কোটেশন আর ক্লায়েন্ট যোগাযোগ।
পেশাজীবীদের অফিসের কাজে গতি আর গোছানো সাহায্য।
রিপোর্ট, প্রচার আর সদস্য যোগাযোগের কাজ।
ছবি পাঠানো থেকে অর্ডার পর্যন্ত — প্রতিটি ধাপে আমরা আপনার পাশে।
















অনলাইন বিক্রেতার প্রতিদিনের মূল কাজগুলো — একটি প্যাকেজেই সব। যেকোনো কার্ডের বোতামে চাপ দিলেই কাজ বেছে নেওয়া হয়ে যাবে।
আপনার ফেসবুক পেজ বা অনলাইন শপ পেশাদারভাবে সাজিয়ে দেই — প্রোফাইল ও কভার ছবি, পরিচিতি, পণ্যের সুন্দর সাজ — যাতে কাস্টমার প্রথম দেখাতেই বিশ্বাস করে।
পণ্যের ছবি পাঠালেই তৈরি হয়ে যাবে বিক্রির মতো পোস্ট — মনকাড়া লেখা আর সুন্দরভাবে সাজানো ছবিসহ; আপনার পেজে দেওয়ার জন্য একদম প্রস্তুত।
পণ্যের ছোট ভিডিওর জন্য তৈরি স্ক্রিপ্ট আর কনটেন্টের পরিকল্পনা — কী বলতে হবে, কী দেখাতে হবে, সব গুছিয়ে দেই।
কাস্টমারের সাধারণ প্রশ্নের — দাম, ডেলিভারি, সাইজ, রং — জবাব তৈরি করে দেই। প্রতিটি জবাব আপনার অনুমোদনের পরেই যাবে; জটিল বিষয় সরাসরি আপনার কাছে পাঠিয়ে দিব।
মেসেজ থেকে আসা অর্ডার গুছিয়ে এক জায়গায় তালিকা করে দেই, আর দিন বা সপ্তাহ শেষে সহজ হিসাব — কত অর্ডার এলো, কত বিক্রি হলো, কোন পণ্য সবচেয়ে বেশি চলল।
কিছু লিখতে হবে না। শুধু কাজের বোতামে চাপ দিন, তারপর পণ্যের ছবি পাঠান — বাকি সব আমরাই করব।
উপরের যেকোনো একটা বোতামে চাপ দিন।
কোন কাজ চাই — বোতামে চাপ দিলেই হবে। তারপর শুধু পণ্যের ছবিটা পাঠান। লম্বা করে লিখতে বা বলতে হবে না; দরকার হলে আমরা সহজ হ্যাঁ/না প্রশ্নে বাকিটা জেনে নেব।
আমাদের AI প্রযুক্তি আর মানুষের যাচাই মিলে আপনার পোস্ট, স্ক্রিপ্ট বা জবাব তৈরি হয় — প্রতিটি কাজ পাঠানোর আগে মানুষের চোখে দেখা হয়।
পোস্ট হোক বা কাস্টমারের জবাব — আপনার «হ্যাঁ» ছাড়া কিছুই বাইরে যাবে না। আপনার পেজ, আপনার ব্যবসা, সিদ্ধান্ত সবসময় আপনারই।
বাইরের গ্রাহক নেওয়ার আগে আমরা নিজেদের ব্যবসাগুলোর আসল কাজেই এই সেবা চালিয়ে দেখেছি।
এরপরের ধাপ: অল্প কয়েকজন বাইরের বিক্রেতাকে নিয়ে বিনা মূল্যের পাইলট — তাঁদের অভিজ্ঞতাই হবে আমাদের পরের প্রমাণ।
কাজ দেওয়া, খসড়া অনুমোদন আর হিসাব দেখা — সবই মোবাইল অ্যাপে আর কম্পিউটার সফটওয়্যারে। অ্যান্ড্রয়েড অ্যাপ অতি শীঘ্রই আসিতেছে।
Wisila শুধু একটা সেবা না — এটি একটি পূর্ণ AI প্ল্যাটফর্ম। অনলাইন বিক্রেতা থেকে অফিস, স্কুল, কলেজ, ক্লিনিক — সব প্রতিষ্ঠানের কাজের থিম এখানে আছে। যেগুলো চালু হয়েছে সেগুলোতে «পরীক্ষামূলক চালু», বাকিগুলো ধাপে ধাপে আসছে।
পেজ সাজানো থেকে অর্ডার-হিসাব পর্যন্ত — বিক্রেতার পুরো অনলাইন ব্যবসা আমরা চালিয়ে দেই।
পরীক্ষামূলক চালুপণ্যের ভিডিও, বিজ্ঞাপন আর কনটেন্ট — স্ক্রিপ্ট থেকে তৈরি ভিডিও পর্যন্ত।
শীঘ্রই আসছেভয়েসওভার, গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক — আপনার কনটেন্টের জন্য তৈরি।
শীঘ্রই আসছেপণ্যের ছবি সাজানো, পোস্টার, ব্যানার আর লোগো — সব ধরনের ডিজাইন।
শীঘ্রই আসছেআপনার ব্যবসার নিজের ওয়েবসাইট — ডিজাইন থেকে লাইভ পর্যন্ত আমরাই করে দিব।
শীঘ্রই আসছেবিক্রয় পোস্ট, বিজ্ঞাপনের লেখা, চিঠি আর দরখাস্ত — যেকোনো লেখার কাজ।
শীঘ্রই আসছেনোট, সারসংক্ষেপ আর পড়া বোঝার সাহায্য — ছাত্রছাত্রীদের জন্য।
শীঘ্রই আসছেপ্রতিদিনের হিসাব, বেতন আর রিপোর্ট — পুরো হিসাব বিভাগের কাজ।
শীঘ্রই আসছেবিজ্ঞাপন, ক্যাম্পেইন আর সোশ্যাল মিডিয়া — মার্কেটিংয়ের পুরো পরিকল্পনা ও কাজ।
শীঘ্রই আসছেকর্মী নিয়োগের কাগজ, উপস্থিতি আর অফিসের দৈনন্দিন প্রশাসনিক কাজ।
শীঘ্রই আসছেনতুন ব্যবসার পরিকল্পনা, বাজেট আর বৃদ্ধির রোডম্যাপ।
শীঘ্রই আসছেMD, পরিচালক ও চেয়ারম্যানদের ডিজিটাল ব্যক্তিগত সচিব — অ্যাপয়েন্টমেন্ট, সময়সূচি আর ফলো-আপ।
শীঘ্রই আসছেআপনার কোম্পানির ফোনে AI জবাব দিবে, সঠিক মানুষের কাছে লাইন পৌঁছে দিবে, বার্তা নিয়ে রাখবে।
শীঘ্রই আসছেপ্রকল্পের হিসাব, কোটেশন আর ক্লায়েন্ট যোগাযোগে সাহায্য।
শীঘ্রই আসছেব্যাংকিং পেশাজীবীদের অফিসের কাজে গতি ও গোছানো সাহায্য।
শীঘ্রই আসছেঅ্যাপয়েন্টমেন্ট, রোগীর ফলো-আপ আর ক্লিনিকের কাগজের কাজে সাহায্য।
শীঘ্রই আসছেরিপোর্ট, ডকুমেন্টেশন আর প্রজেক্ট যোগাযোগে সাহায্য।
শীঘ্রই আসছেসেবাটি এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। দামসহ পূর্ণ ঘোষণা খুব শীঘ্রই আসছে — আগ্রহী হলে নিচের যোগাযোগে নাম জানিয়ে রাখুন।
Wisila বাংলাদেশের অনলাইন বিক্রেতাদের জন্য তৈরি একটি AI সেবা-প্রতিষ্ঠান। আমাদের কাজ একটাই: ছোট বিক্রেতার প্রতিদিনের কাজ সহজ করে দেওয়া, যাতে তিনি বিক্রিতে মন দিতে পারেন।
আমাদের কাজের পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি আছে — এটা আমরা লুকাই না। তবে কোনো কাজই যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া হয় না: প্রতিটি পোস্ট, স্ক্রিপ্ট আর জবাব মানুষের চোখে যাচাই হয়ে, আপনার অনুমোদন পেয়ে তবেই বাইরে যায়।
আপনার ব্যবসার তথ্য — পণ্য, পোস্ট, অর্ডার — শুধু আপনার কাজেই ব্যবহার হয়। আমরা কারো তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না, আর আমাদের নীতি হলো বাংলাদেশের তথ্য বাংলাদেশেই রাখা।
আপনার পেজ আর অ্যাকাউন্ট আপনারই থাকে। আমরা শুধু কাজ তৈরি করে দেই — পোস্ট করা, জবাব পাঠানো, সবই আপনার অনুমোদনে। চাইলে যেকোনো সময় সেবা থামাতে পারবেন।
আমাদের প্রথম নীতি প্রতিশ্রুতি রক্ষা, তারপর মান, তারপর সেবা। যে সময় বলব, তার আগেই কাজ পৌঁছে দেওয়ার চেষ্টা করি — তাড়াহুড়ো করে ভুল কাজ দেই না।
সেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে সব যোগাযোগের মাধ্যম এখানে চালু হবে।