লগইন

শর্তাবলী

এই শর্তাবলী Wisila-র সেবা ব্যবহারের নিয়ম। সেবা নেওয়ার আগে অনুগ্রহ করে পড়ে নিন। সেবাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে; পূর্ণ বাণিজ্যিক চালুর সময় শর্তাবলী হালনাগাদ হতে পারে, আর হালনাগাদ হলে এই পেজেই জানানো হবে।

ধাপ ১আপনি শুধু পণ্যের ছবি পাঠান
ধাপ ২পণ্য সাজিয়ে সুন্দর পোস্ট তৈরি হয়
ধাপ ৩ভিডিও কনটেন্ট ও স্ক্রিপ্ট তৈরি হয়
ধাপ ৪অর্ডার আর হিসাব গোছানো থাকে

১. সেবার বিবরণ

আমরা অনলাইন বিক্রেতাদের জন্য done-for-you সেবা দেই: পেজ বা অনলাইন শপ সাজানো, পণ্যের বিক্রয় পোস্ট তৈরি, ভিডিও স্ক্রিপ্ট ও কনটেন্ট, কাস্টমারের মেসেজের জবাবের খসড়া, আর অর্ডার ও হিসাবের সারসংক্ষেপ। প্রতিটি কাজ আপনার অনুমোদন পেয়ে তবেই প্রকাশ বা পাঠানো হয়।

২. গ্রাহকের দায়িত্ব

আপনি যে তথ্য, ছবি বা লেখা দিবেন, তা সঠিক এবং আপনার নিজের বা ব্যবহারের অনুমতি আছে — এটা নিশ্চিত করা আপনার দায়িত্ব। আপনার ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের মালিকানা ও নিয়ন্ত্রণ সবসময় আপনার কাছেই থাকে; আপনার পাসওয়ার্ড আমাদের দেওয়ার দরকার নেই।

৩. কাজের সময় ও অনুমোদন

প্রতিটি কাজ শুরুর আগে আমরা কত সময় লাগবে তা জানিয়ে দেই। খসড়া তৈরি হলে আপনি দেখে অনুমোদন দিলে তবেই চূড়ান্ত কাজ পৌঁছায়। অনুমোদন না দিলে কোনো পোস্ট বা জবাব বাইরে যায় না।

৪. দাম ও পরিশোধ

সেবার দাম এখনো ঘোষণা হয়নি — দামসহ পূর্ণ ঘোষণা অতি শীঘ্রই আসিতেছে। দাম ঘোষণার আগে কোনো গ্রাহকের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয় না।

৫. সেবা বন্ধ করা

আপনি যেকোনো সময় সেবা নেওয়া বন্ধ করতে পারবেন। আমরাও আইন বা প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ হয় এমন কাজ করতে অস্বীকার করার অধিকার রাখি।

৬. দায়ের সীমা

আমরা প্রতিটি কাজ যত্ন ও যাচাইসহ তৈরি করি। তবে আপনার ব্যবসার বিক্রি বা লাভের কোনো নিশ্চয়তা আমরা দেই না — বিক্রি অনেক কিছুর ওপর নির্ভর করে। আমাদের তৈরি কোনো লেখা বা ছবি আপনার অনুমোদন ছাড়া প্রকাশ হয় না, তাই অনুমোদনের পরের ব্যবহারের দায় আপনার।

৭. যোগাযোগ

শর্তাবলী নিয়ে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ পেজের মাধ্যমে জানান।