সাধারণ প্রশ্ন
সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া হলো। আপনার প্রশ্নের উত্তর না পেলে যোগাযোগ পেজ থেকে জানান।




আমাকে কি ভালো করে লিখতে বা বলতে হবে?
না। কাজ বেছে নিতে শুধু একটা বোতামে চাপ দিলেই হবে, আর পণ্যের একটা ছবি পাঠালেই চলবে। বাকি তথ্য দরকার হলে আমরা সহজ হ্যাঁ/না প্রশ্ন করে জেনে নেব।
আমার পেজের নিয়ন্ত্রণ কি আমার কাছেই থাকবে?
হ্যাঁ, সবসময়। আমরা কাজ তৈরি করে দেই; পোস্ট বা জবাব আপনার অনুমোদন ছাড়া যায় না। আপনার পাসওয়ার্ড আমাদের দেওয়ার কোনো দরকার নেই।
AI কি ভুল জবাব দিয়ে দিবে?
না — প্রতিটি জবাব মানুষের চোখে যাচাই হয়ে এবং আপনার অনুমোদন পেয়ে তবেই যায়। অভিযোগ, ফেরত বা জটিল দর-কষাকষির মতো বিষয় সরাসরি আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়।
দাম কত?
সেবাটি এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে — দামসহ পূর্ণ ঘোষণা অতি শীঘ্রই আসিতেছে। এর মধ্যে অল্প কয়েকজন বিক্রেতাকে নিয়ে বিনা মূল্যের পাইলট চলবে।
আমার ব্যবসার তথ্য কোথায় থাকে?
আপনার তথ্য শুধু আপনার কাজেই ব্যবহার হয়, কারো কাছে বিক্রি হয় না, আর আমাদের নীতি হলো বাংলাদেশের তথ্য বাংলাদেশেই রাখা। আমরা কোনো জাতীয় পরিচয়পত্র বা ব্যাংকের তথ্য চাই না।
কীভাবে শুরু করব?
হোমপেজের «কাজ বেছে নিন» অংশে আপনার কাজের বোতামে চাপ দিন — এটাই শুরু। সেবা পুরোপুরি চালু হলে আমরা এই পেজ থেকেই জানিয়ে দিব এবং যোগাযোগের মাধ্যমে নেওয়া শুরু হবে।